১০ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বালক শাখার ওরিয়েন্টেশন সম্পন্ন । মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় কলেজ হলরুমে বর্ণিল এক আয়োজনের মাধ্যমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সামাজিক বিজ্ঞান অনুষদ ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আ.ক.ম মাহবুবুজ্জামান বলেন, একটি দেশ ও একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হল শিক্ষা। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়।
তিনি শিক্ষার্থীদের সকল ঝুঁকির মধ্যেও নিজেকে গড়তে, উজ্জীবিত করতে এবং পৃথিবী বদলে দেয়ার স্বপ্ন দেখার আহবান জানান।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুহিব আলী ও প্রভাষক মুহিবুর রহমান শামীম-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির আহমদ খান, আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন। উদ্বোধনী বক্তব্য পেশ করেন,কলেজ ইনচার্জ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন নবীনবরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল খান।
এদিন কলেজটির বালিকা শাখারও ওরিয়েন্টেশন অুনষ্ঠিত হয় ।
এএস // স.বি // আতারা