২৯ মার্চ ২০১৮
আজকের সিলেট টিম : কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউপির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোট দেওয়া শেষে শুরু হয়েছে গণনা।
এর আগে সকাল ৮টায় উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টার মধ্যেই প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায়।
দীর্ঘ ১৫ বছর পর এ্ উপজেলার ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হচ্ছে। একই সাথে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে লড়াই হয়েছে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
(আজকের সিলেট/২৯ মার্চ/ডি/এসটি/ঘ.)