২৫ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সরকারের নিজস্ব বাহিনীতে পরিণত হয়েছে। যে কারণে এ দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহির্বিশ্বে কোনো ইজ্জত নেই। আমরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া সদস্যদের তালিকা করছি। বিএনপি ক্ষমতায় গেলে এদের বিচার হবে। এ সরকার এক অবৈধ সরকার। জোর করে ও বিরোধী শক্তিকে দমন-পীড়ন করে ক্ষমতায় টিকে আছে। এই সরকার প্রথমে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলো তার একটিও পূরণ করেনি। এছাড়া লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছে। জুলুম নির্যাতন করে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তবে আর বেশিদিন নয়, আওয়ামীলীগ সরকারের পতন ঘটবেই।
রোববার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সারাদেশে গুম-খুন ইত্যাদির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সিলেট বিভাগীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি এডভোকেট আবুল মনসুর শওকত, হবিগঞ্জ জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি জহিরুল ইসলাম সেলিম, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ মুহিত, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি প্রমূখ।