৪ নভেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে ১০৩৬ জন শিক্ষার্থী নিয়ে পরীক্ষা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ১০২৯ জন এবং অনুপস্থিত ছিল ৬ জন। ১ম পরীক্ষার বিষয় ছিল গনিত। ৪নভেম্বর সকালে ও বিকালে ইংরেজি ও বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা রানী পাল, গোয়াইনঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কোমল উদ্দিন, বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস শুকুর, ব্যাবসাী মাহবুব খান, হেলাল উদ্দিন ও হাবিবুর রহমান প্রমুখ।
এসোসিয়েশন’র সভাপতি নুরুল ইসলাম জানান প্রায় শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতিতে ১মদিনের গনিত পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।