২৩ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন দাবি ও বাগানের জায়গায় দোকানকোটা নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ করে সিলেট সিটির তারাপুর চা বাগানের শ্রমিকরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চা শ্রমিকরা তারাপুর চা বাগান সংলগ্ন (সিলেট-সুনামগঞ্জ সড়কের লিংক রোড) সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারাপুর বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, বাগান ম্যানেজার, পুলিশ ও স্থানীয় কাউন্সিলরদের মধ্যে বৈঠক চলছে।