২১ সেপ্টেম্বর ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ১৪ বস্তা ভারতীয় চা পাতাসহ মো. আকবর মিয়া (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ এলাকায় অভিযান পরিচালনা করে চা পাতাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আকবর জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার বিকালে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ এলাকায় অভিযান পরিচালনা করে আকবর মিয়া’র বসতঘর থেকে এসব চা পাতা জব্দ করা হয়। এসময় আকবর মিয়াকে আটক করা হয়।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আকবর মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।