৯ ফেব্রুয়ারি ২০২২


সরকারি খাল ভরাট করে বাড়ি নির্মাণের প্রস্তুতি!

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শিবপুর-গুমুটিয়া রাস্তার পাশের সরকারি খাল ভরাটের মহোৎসব শুরু হয়েছে। মহাসড়ক থেকে আধ কিলোমিটারের মাঝে সরকারি খাল ভরাট করেছেন ৫ ব্যক্তি।

সরেজমিনে দেখা যায়, মাধবপুর পৌরসভার ঢাকা সিলেট মহাসড়ক থেকে শিবপুর বোয়ালিয়া ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা নির্মাণ শেষ হয়েছে এক বছর পূর্বে। রাস্তা নির্মাণ শেষ না হতেই শুরু হয়েছে সরকারি খাল ভরাট করে বাড়ি নির্মাণের প্রস্তুতি। মহাসড়ক থেকে আধ কিলোমিটারের মাঝে সরকারি খাল ভরাট করেছেন ৫ ব্যক্তি।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকারীর বিরুদ্ধে আইনের ৭ ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর-জলাশয়, নদী-খাল ইত্যাদি ভরাট করা বেআইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, এ বিষয়টি অবহিত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন