২৪ জুন ২০২৩


দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রেপোর্ট : দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেল লাইনের উপর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে রেল লাইনের কর্মীরা মোগলাবাজারের জলকর কান্দী গ্রামের রেল লাইনের উপর বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারের কাজ শুরু করে।

সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছ। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন