২৭ মার্চ ২০১৮


নবীগঞ্জে ৯ হাজার ইয়াবাসহ মাদক যুবক আটক

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রায় নয় হাজার ইয়াবাসহ মুহিব মিয়া (২৫) নামে এক মাদক বিক্রেতোকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেট ক্যাম্পের একটি দল।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।

তিনি জানান, আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় পরে জানানো হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(আজকের সিলেট/২৭ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন