১১ সেপ্টেম্বর ২০২৩


সিকৃবিতে নতুন ৩ ডিন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন ৩ জন ডিন নিয়োগ পেয়েছেন।

ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে ডিন পদে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, কৃষি অনুষদের ডিন পদে নিয়োগ পেয়েছেন কৃষিতত্ত¡ ও হাওর কৃষি বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন পদে নিয়োগ পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মাসুদ আলম। সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শেয়ার করুন