৯ সেপ্টেম্বর ২০২৩


মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ২৯৬

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে ২৯৬ জন নিহত হয়েছেন। এতে ১৫৩ জনের বেশি আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে কম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানায়, মারাকেচ শহরের ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার।

শেয়ার করুন