১২ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৫ হাজার ৫৫২ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ লাখ ২১ হাজার ৯২১ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৪০২ জনে।
মঙ্গলবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৮ হাজার ২৩০ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ২৪৬ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬৮৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৪ হাজার ৯২০ জন।
আগের দিন সোমবার (১১ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ১ হাজার ৬৭৪ জনের মৃত্যু এবং ১৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন আক্রান্ত হয়েছিলেন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৩৯ জন, তবে এদিন দেশটিতে করোনায় কেউ মারা যায়নি। কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ২৫৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৭৬ জন এবং মারা গেছেন ৩৮ জন। অস্ট্রেলিয়ায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৪৪ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ১৭৮ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ১৪৯ জন। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ১০৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫৫ জন এবং মারা গেছেন ২৪৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।