৭ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ সদর থেকে ১২৪ বোতল বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়-সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)ভোর রাত সাড়ে ৫ টায় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন বরইতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১২৪ বোতল বিদেশী মদ উদ্ধার ও ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ মোক্তার হোসেন (৩৭) সুনামগঞ্জ জেলার বরইতলা এলাকার বাসিন্দা মৃত আবুল মিয়ার ছেলে ।
মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।