৪ সেপ্টেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলন করায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বালুবাহী ১৫টি নৌকাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পয়েন্ট পর্যন্ত পরিচালনা করা হয় এই অভিযান।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্র্যাষ্ট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি বিছনাকান্দি কোম্পানির সদস্যরা অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর উপজেলা প্রশাসনের নিকট পৌঁছেলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্র্যাষ্ট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার দিনভর রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করে ছোট বড় ১৫টি বালুবাহী নৌকাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।