২৬ মার্চ ২০২২


শহীদ মিনারে জনশ্রোত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। ভোরে থেকে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদি ঢেকে যায় ফুলে ফুলে। দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে ব্যস্ত থাকবে শহীদ মিনার প্রাঙ্গণ।

শনিবার ভোরে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। তারপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট নেতৃবৃন্দ, বীর বিক্রম শমসের মবিন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, বন কর্মকর্তা।

এদিকে, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্থরের জনতার। ভালোবাসায় অর্ঘ নিয়ে সবাই এসেছেন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে ছোট্ট শিশুরাও।

শেয়ার করুন