২২ সেপ্টেম্বর ২০২৩


মাধবপুরে রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে এলাকাবাসী

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের রাস্তার বেহাল দশা এতে ভোগান্তিতে পরতে হয়েছে এলাকাবাসী কে।সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে যায় কাঁচা রাস্তাটি, দেখে মনে হয় হাল চাষ করার জমি। রাস্তাদিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। কর্দমাক্ত রাস্তা দিয়েই মসজিদ, মন্দির, শ্মশান বা গোরস্থানে যেতে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব আন্দিউড়া থেকে চকবাজার পর্যন্ত রাস্তাটির এমনই বেহাল দশা যে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমনকি হেঁটে চলাচলেরও কোন অবস্থা নেই। প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা। স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ শিশু শিক্ষার্থী ও পথচারী এবং মসজিদের মুসল্লিরা কাঁদা মাড়িয়েই চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা আমান আলীর সাথে কথা হলে তিনি বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে আমি সহ এলাকার মানুষ চলাচল করে । সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরে।তাই রাস্তাটি পাকা করণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর কামনা করছি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবজল চৌধুরী বলেন, রাস্তাটি এলজিইডি নিবন্ধন না থাকায় কোন টেন্ডার দিচ্ছে না।আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিবন্ধন নাম্বার নেওয়ার জন্য।রাস্তাটি চলার উপযোগীর জন্য কিছু ইট ও বালু দিব,যাতে মানুষ আপাতত চলাচল করতে পারে।

মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,
রাস্তার এলজিইডি নাম্বার আছে কি না আমি জানি না।নাম্বার না থাকলে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বলবেন অফিসে যোগাযোগ করতে আমি নাম্বার দেওয়ার চেষ্টা করব।

শেয়ার করুন