৩ সেপ্টেম্বর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬৫০কেজি ভারতীয় চিনিসহ ৪ জন ও নিয়মিত মামলার ১কে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ভারতীয় চিনিসহ আটককৃতরা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র হেলাল মিয়া (৪২),বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম (৪৫),পাইকপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মোঃ কাছম আলী (৫৫), পালইছড়া গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র মোঃ জব্বার (৪৮) ও নিয়মিত মামলায় মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার পুত্র মোঃ মতিবুর রহমান(৪৮)।
পুলিশ সুত্রে যানাযায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আনোয়ার হোসেনের বসতবাড়ীর পূর্ব বিটের গোয়ালঘরে অভিযান পরিচালনা করে হেলাল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাছম আলী ও মোঃ জব্বারের হেফাজতে থাকা ২৬৫০ কেজি (৫৩ বস্তা) ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়।
অন্যদিকে নিয়মিত মামলায় মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত সিরাজ মিয়া ওরফে শিরা মিয়ার পুত্র মোঃ মতিবুর রহমানকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার (ওসি) মো:বদরুল হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক চার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।