৩ সেপ্টেম্বর ২০২৩


কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ গ্রেফতার ১০

শেয়ার করুন

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারীসহ বিভিন্ন মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাইঘাট থানা পুলিশের কয়েকটি টিম শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ওই আসামীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন-থানার সোনাতনপুঞ্জি গ্রামের বশির উদ্দিনের পুত্র সাকিব (১৯), বাউরভাগ ৩য় খন্ড গ্রামের সুরুজ আলীর পুত্র আনিসুল হক, আনিসুল হকের স্ত্রী তাহেরা বিবি, একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র নছির আলী, মাদারপুর গ্রামের শাহনুর আলীর স্ত্রী রোকশানা বেগম ও তার ছেলে বিলাল আহমদ, বড়খেওড় গ্রামের ছমসুল হকের পুত্র শাহার উদ্দিন, স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে আনোয়ার হুসেন, মৃত রফিকুল হকের পুত্র আকমল হুসেন, মহেশপুর খলা গ্রামের শমসেরের পুত্র কামরুল বাহার (১৯), একই গ্রামের আলা উদ্দিন আলাইর পুত্র পারভেজ আহমদ (১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা ও কানাইঘাট বাজারে বর্তমান বাসিন্দা মৃত খোকন আলীর পুত্র সিদ্দিকুর রহমান (৬৫)।

গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শেয়ার করুন