২৮ মে ২০২১


বাবুলকে নিয়ে জাতীয় পার্টিতে ধুম্রুজাল!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-৩ আসনের আসন্ন উপ-নির্বাচনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। গত মঙ্গলবার রাতে জাতীয় পার্টির একটি অংশ কতৃক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবুলকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার খবর চাউর হওয়ার পর তোলপাড় সৃষ্টি হওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

এদিকে, মঙ্গলবার জাতীয় পার্টির ওই বৈঠকে পার্টির প্রার্থীর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে দাবী করেছেন স্বয়ং ওই সভার সভাপতি ও জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট মো. গিয়াস উদ্দিন আহমদ। তাছাড়া ওই সভার সংবাদটি যার নামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে পাঠানো হয়েছে তিনিও এবিষয়ে কিছু জানেন না বলে সিলেট প্রতিদিনকে জানিয়েছেন।

সংবাদ প্রেরকের স্থলে দেয়া জাতীয় পার্টির সদস্য সাইফুদ্দিন খালেদের নাম ব্যবহার করা হলেও সংবাদ প্রেরনের বিষয়ে তিনিও কোন কিছু জানেন না বলে জানিয়ে বলেন, প্রার্থী চুড়ান্ত করবে কেন্দ্র। এখানে আমাদের প্রার্থী ঘোষণা করার কোন এখতিয়ার নেই। আমার নামে এরকম সংবাদ পাঠানো হয়েছে বলেও আমার জানা নেই।

জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, আমাদের একাধিক স্বম্ভাব্য প্রার্থী রয়েছেন, সকলেই প্রচারণা করার অধিকার রাখেন। তবে কাউকে আমরা মনোনয়ন দেয়ার ক্ষমতা রাখি না। মনোনয়ন দেবে কেন্দ্র।

সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মঈন বলেন, এটা জাতীয় পার্টির বিরুদ্ধে ও স্বয়ং পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট ৩ আসনের উপনির্বাচনে স্বম্ভাব্য প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এর তীব্র নিন্দা জানাই।

শেয়ার করুন