৯ মার্চ ২০২২
নিজস্ব প্রতিবেদক : দলীয় কর্মসূচীতে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার বিকেলে সেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর আয়োজিত দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে জনসভা শুরু পূর্বেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভার আয়োজন করে সেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর কমিটি। নির্ধারিত সময়ে জনসভা শুরুর পূর্বে শহীদ মিনারে প্রবেশের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও আফসর খানের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।