৩১ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সিলেটের আঞ্চলিক ভাষায় অডিও ভিজ্যুয়াল উপকরণ তৈরির লক্ষে সিরাক বাংলাদেশের উদ্যোগে একটি কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
নগরের সোবহানীঘাটের একটি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, এফপি ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে ২০৩০ সালের মধ্যে সকল মানুষের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পৌঁছে দেওয়া।
সরকারের এই মহৎ উন্নয়ন পরিকল্পনাকে আরো ত্বরাণ্বিত করার লক্ষে ইউএসএইড এর সহযোগিতায় জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সিরাক বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সিলেট, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহের আ লিক ভাষায় পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেনতা বিষয়ক অডিও ভিজ্যুয়াল উপকরণ তৈরির কার্যক্রম গ্রহণ করেছে। যা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও সুবিধাবি ত জনগোষ্ঠীর মধ্যে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি, সঠিক তথ্যের সহজলভ্যতা ও সেবা গ্রহণে তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে উৎসাহিত করবে। এতে স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সেবা ও সঠিক তথ্য প্রাপ্তিতে সহায়তা করবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক মো. কুতুব উদ্দিন বলেন, ‘পরিবার পরিকল্পনায় সিলেট বিভাগ একসময় দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে ছিল। এই বিভাগে জন্মহার ও মাতৃমৃত্যুর হার বেশি ছিল। অবস্থার উন্নতি ঘটাতে সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বেসরকারি সংস্থাও এখানে ব্যাপকভাবে কাজ শুরু করে। গত প্রায় এক দশকের সমন্বিত কাজে এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভের গত মার্চে প্রকাশিত সর্বশেষ জরিপে দেখা গেছে, বর্তমানে দেশের জাতীয় জন্মহার ২ দশমিক ৩ এবং সিলেট বিভাগেও জন্মহার ২ দশমিক ৩। অর্থাৎ অতীতে জাতীয় জন্মহারের চেয়ে সিলেটে জন্মহার সবসময় বেশি থাকলেও এখন তা সমান সমান হয়ে গেছে। যা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সিলেটের একটি বড় অর্জন। এই অর্জন ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।’
পরিবার পরিকল্পনার সিলেট বিভাগীয় উপপরিচালক বিপ্লব বড়–য়ার সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত।
সিরাক বাংলাদেশের উপপরিচালক মো. সেলিম মিয়ার সঞ্চালনয় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেটের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চীফ ফখরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক প্রতীক এন্দু, এফআইভিডিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর নজরুল ইসলাম মনজুর, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম প্রমুখ। কর্মশালায় গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন সিরাক বাংলাদেশের কর্মকর্তা রিয়াদ হোসেন।