২৭ আগস্ট ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জালালাবাদে ট্রাক চাপায় একজন মটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ রোডের ধনপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল চালকের নাম বাদশা মিয়া (২২) । তিনি সিলেটের জালালাবাদ থানার নোয়াগাও, শাহপুর এলাকার আনিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাদশা।
জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পরে থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।