২৫ আগস্ট ২০২৩


শাহপরান পশ্চিম থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের বৃক্ষরোপন সম্পন্ন

শেয়ার করুন

নিউজ ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ফেডারেশনের আওতাধিন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারাবাহিক কার্যকক্রমের ফেডারেশনের আওতাধিন শাহপরান থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে
বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার শহরতলীর মেজরটিলা পশ্চিম ভাটপাড়া এলাকায় কৃষকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরে অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুলের পরিচালনায় চারা বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ শামীম আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর অফিস সম্পাদক ও শাহপরান পশ্চিম থানা সভাপতি আব্দুল জলিল, মহানগর সহ ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক আকবর আলী। এসময় সংগঠনের থানা পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন