২২ নভেম্বর ২০২৩


হবিগঞ্জে পুলিশের সচেতনতামূলক সুধী সমাবেশ

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত সচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২১ নভেম্বর ) বিকালে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার) পিপিএম ।

সমাবেশে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) হাসি বুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক , অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল ) পলাশ রঞ্জন দে ,, অতিরিক্ত পুলিশ সুপার ( হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান , সহকারী পুলিশ সুপার ( বাহুবল সার্কেল ) আবুল খায়ের , সহকারী পুলিশ সুপার ( মাধবপুর সার্কেল ) নির্মলেন্দু চক্রবর্তী , হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব , শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোবারক হোসেন ভূইয়া , চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক সহ জেলার সকল থানা পুলিশের ওসি।

এছাড়া ও জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন