২২ মার্চ ২০১৮

ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জ মাধবপুরের শাহজিবাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকর সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে।
নিহত কাভার্ডভ্যান চালক মো. রনি হোসেন (৩০)।
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রনি যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশে আসছিলেন রনি। পথে মাধবপুরের শাহজিবাজার এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন। এ সময় রনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
আজকের সিলেট/এস আর/ঘ.