২৪ আগস্ট ২০২৩


সাহেবের বাজারে ভ্রাম্যমান আদালত: ৪০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট মেট্টোসিটির এয়ারপোর্ট থানা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। থানার সাহেবের বাজার কালাগুল এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলতাফ হোসেন এ আদালত পরিচালনা করেন।

উক্ত আদালতে টিলা কাটার দায়ে জনৈক জবরুল মিয়াকে ১০ হাজার টাকা এবং মেসার্স মাহিশা পোল্ট্রি ফার্মকে পরিবেশ দূষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের সিনিয়র কেমিস্ট মোঃ সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক রাসেল নোমান উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রো পলিটনের একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

শেয়ার করুন