১৯ এপ্রিল ২০২৩


সিলেটে ট্রেনে পাথর নিক্ষেপ, গার্ড হাসপাতালে

প্রতীকি ছবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমায় পাথর নিক্ষেপে ট্রেনের এক গার্ড আহত হয়েছেন। তিনি বর্তমােওেন একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যারত সাড়ে ৭টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল লতিফ ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড । তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উছলাপাড়ায়।

আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। তিনি জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি তার মাথায় এসে পড়লে গুরুতর আহত হন ।

পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর সহকর্মীরা তাকে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন