২৪ আগস্ট ২০২৩


সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের মদনপুর এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মো. মিলাদ হোসেন (১৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মিলাদ ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের বাসিন্দা। এ নিয়ে মদনপুরের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের বাবা আবদুস সামাদ।

নিহতের বাব আবদুস সামাদ জানান, একটি মামলার হাজিরা দিতে সুনামগঞ্জে গিয়েছিল আমার দুই ছেলেসহ আরও কয়েকজন। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা আমি আমার সন্তানকে হারিয়েছি। এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

উল্লেখ্য, ২৩ আগস্ট দুপুরে সুনামগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান ও সিলেটমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক জিয়াউল হক। এতে গুরুতর আহত হয়েছিলেন সিএনজিতে থাকা মো. মিলাদ হোসেন তার বড় ভাই মো. মিলন হোসেনসহ আরও ৩/৪জন যাত্রী। এর মধ্যে মিলাদ হোসেন রাত ৯টার দিকে মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন