২২ মার্চ ২০১৮


হবিগঞ্জে ইয়াবাসহ আটক ১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৯।তার নাম মো. লুৎফুর রহমান। তিনি চুনারুঘাট উপজেলার গাজিপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র।

বুধবার সন্ধ্যা ৬ টার দিকে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল গাজিপুর মোকাম রাস্তার উপর তার বসত বাড়ির সামনে থেকে তাকে আটক করে।

এ সময় ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

 

আজকের সিলেট/সৈয়দ/ঘ.

শেয়ার করুন