২৪ আগস্ট ২০২৩
আজমিরীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌরসভার নতুন প্রশাসক পদে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শফিকুল ইসলাম।
গত ১৭ ই আগষ্ট (বৃহস্পতিবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর শাখা -২) -এর প্রজ্ঞাপণে রাষ্টপতির আদেশক্রমে এ নির্দেশনা জারি করেন উপ সচিব ফারজানা মান্নান।
৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই এই কর্মকর্তা ২০২১ সালের ২৬ জুলাই আজমিরীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।