১৯ জুলাই ২০২২


বিয়ানীবাজারে তরুণের লাশ উদ্ধার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ফাঁস দিয়ে ভাড়াটিয়া এক তরুণ আত্মহত্যা করেছেন। নিহত তরুণ মোহাম্মদ আলী (১৭) বিয়ানীবাজার পৌরশহরের একটি চেইন শপের কর্মচারি। তার বাড়ি পাশ্ববর্তী মৌলভীবাজার জেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি এলাকায়।

মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার থানা পুলিশ ঘরের দরজা খোলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বিয়ানীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েফ বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন থেকে মোহাম্মদ আলী কাজে জান নাই। আজ রাজমহরের কর্তৃপক্ষ তার খোঁজে নয়াগ্রামে আসলে তিনি যে ঘরে ভাড়া থাকতেন সে ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরের দরজা খোলে দেখেন মোহাম্মদ আলীর ঝুলন্ত মরদেহ। এ প্রতিবেদন খেলা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করছে।

শেয়ার করুন