২২ মার্চ ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পুলিশের নিয়মিত অভিযানে ১৬ পলাতক আসামি গ্রেফতার হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বাকিরা নিয়মিত মামলার আসামি।
(আজকের সিলেট/২২ মার্চ/ডি/এমকে/ঘ.)