১ এপ্রিল ২০২২


চুনারুঘাটে বাসুদেব মন্দিরে চুরি

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরেরা মন্দিরে দরজা ভেঙে চোর প্রবেশ করে ২টা পিতলের মূর্তি, ২টা স্বর্ণের তুলসীপাতা, ২টা বড় ঘন্টাসহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় এই চুরি সংগঠিত হয়।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ চুরির ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন