৯ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমার নাজিরবাজারে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনা অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মজিবুর রহমান এ কমিটি গঠন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। সেইসঙ্গে বিআরটিএ’র সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন- মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সওজের উপ বিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।
সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান জানিয়েছেন, ১৫ জন নিহতের ঘটনা তদন্তের পাশাপাশি সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের তদন্ত এই কমিটি গঠন করা হয়েছে।