২১ আগস্ট ২০২৩


নবীগঞ্জে সড়ক দুর্ঘটনা : অর্ধশতাধিক আহত

শেয়ার করুন

নবীগঞ্জ সংবাদদাতা : ঢাকা-সিলেটমহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

রোববার  সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী এক বাস নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি পরীমল চন্দ্র দেব বলেন, প্রচণ্ড গরমে সড়কের বিটুমিন গলে গেছে। সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়েছিল। সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন