৪ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন, সকল রাজবন্দীদের মুক্তি দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন করা হয়েছে। মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে সোমবার (২৬ জুন) বিকেলে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশে ভোটাধিকারের মাধ্যমে গনতন্ত্র মুক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও গুমকৃত সকল রজনৈতিক নেতৃবৃন্দকে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা এনামুল হক ও আলম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তার বক্তব্য রাখেন গুমকৃত ভিকটিম পরিবারের সদস্য মামুন আল আজমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী সৈয়দ জামাল আহমদ, বিএনপি নেতা ড. অধ্যক্ষ মঈনুল ইসলাম ।
বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে-এনবিসি ইউকে’র সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আলী হোসাইন, মো: তরিকুল ইসলাম, মো: ইকবাল হুসেন, রায়হান আহমদ, মো: ফরহাদ আলী, মো: কামরুল হাসান রাকিব, মো: ফান্টু, মো: শরিফ আহমদ মোরশেদ, মো: ফজল আহমদ, মো: ওয়াহিদুজ্জামান, মো: শাহরিয়ার ওয়াহিদ, ফখরুল মিয়া, মো: অহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আসাদুজ্জামান সাফি, ইউসুফ আল আজাদ, ইশতিয়াক হোসেন, মনিরুজ্জামান খান, মিজানুর মিয়া, নুরুল ইসলাম মাসুদ, আব্দুল বাছিত ও অলিউর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, বাংলাদেশ মানুষ ভোটের অধিকার চায়, গুমকৃত সকলকে ফেরত ও বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দী নিঃর্শত মুক্তি দাবি করে বৃটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই
মানববন্ধন।
প্রধান বক্তা মামুন আল আযমী বলেন, আমার ভাই ছিল সরকারের চৌকস এক জন কর্মকর্তা, সে ব্রিগেডিয়ার জেনারেলের ছিল তার পাঁচটা ছেলে মেয়ে তার বাবাকে খুঁজে আওয়ামী লীগ সরকারের উদেশ্যে বলেন আপনারা কেন ব্রিগেডিয়ার
আযমীকে গুম করলেন! সে কোন রাজনীতি করে নাই? তিনি- তার ভাই ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন।
সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, বৃটিশ পার্লামেন্ট এর সামনে দাড়িয়ে বলতে চাই জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান সহ সকল রাজবন্দী নিঃশর্ত মুক্তি চাই। ব্রিগেডিয়ার আযমী, ব্যারিস্টার আরমান ও বিএনপি নেতা এম ইলিয়াস
সহ সকলকে ফিরিয়ে দিতে হবে। কেয়ারটেকার সরকার ছাড়া আগামী নির্বাচন মেনে নেওয়া হবেনা। বাংলাদেশের শেখ হাসিনা সরকার আমাদের দাবি না মানলে আগামীতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করা হবে।
মানববন্ধরন উপস্থিত ছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সাবেক সভাপতি জামায়াত নেতা শামিমুল হক, নাজমুল ইসলাম, আলিম উদ্দীন, কামরুল হাসান নাসিম, মো: নেছার মিয়া, মো: আশরাফুল আলম, নজরুল ইসলাম, আলতাবুর রহমান, ইসলাম উদ্দীন, ছায়েদ মিয়া, সোহেল আহমদ, লিয়াকত আলী, আছাদ আহমদ, হোসাইন খান, সফিউল আলম,
এমদাদুল হক, এম আশরাফ উদ্দীন, মোহাম্মদ মাজেদ হোসেন, মো; মারুফ আহমেদ, মো: আবদুল কাইয়ুম, মো: ফাহাদুজ্জামান, আজীজ আহমেদ চৌধুরী, মাধম শর্মা, ছালেহ আহমদ, আশরাফ চৌধুরী শুভ ও তারেক হাছান প্রমূখ।