১৫ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে ১২ নং সদর ইউনিয়নে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে ইউনিয়ন কমপ্লেক্সে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে,বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ,ওয়ার্ড সদস্যবৃন্দ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।বক্তারা ১৫ ই আগস্টের শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলে এক সাথে কাজ করার আহবান জানান।
পরিশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সুমন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলকে নিয়ে দোয়া পরিচালনা করেন।