১৫ আগস্ট ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৬ (ছয়) মাসের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী রুহুল আমিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) রাতে দোয়ারাবাজার থানারএকদল ফোর্স অভিযান পরিচালনা করে তাকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী রুহুল আমিন (৩২) দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আঃ হান্নান এর ছেলে।সে জিআর-১০৮/১১ -(দোয়ারা) মামলায় পলাতক ছিল।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।