১৪ আগস্ট ২০২৩


স্ট্রোক থেকে রক্ষা পেতে যে ৫ খাবার খাবেন

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক

প্রাণঘাতি এক সমস্যার নাম স্ট্রোক । দেশজুড়ে ব্যাপকহারে বেড়ে চলছে এই সমস্যা । কিশোর ,যুবক, বৃদ্ধ- যে কেউই এখন এই সমস্যায় ভোগেন। ফলে মৃত্যুর সংখ্যা ক্রমস বেড়েই চলেছে। সময় থাকতে সতর্ক না হলে ভুক্তভোগী হতে পারেন আপনিও। এই সমস্যার হাত থেকে বাঁচতে খাবারের বিষয়ে সচেতন হতে হবে। প্রতিদিনের খাবারে যোগ করতে হবে এমন কিছু খাবার যেগুলো এই রোগ থেকে বাঁচতে সাহায্য করে। চলুন, জেনে নেওয়া যাক এমন ৫টি খাবার সম্পর্কে-

সাইট্রাস ফল

সাইট্রাসে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল। এজাতীয় ফলে থাকে পর্যাপ্ত ভিটামিন সি, ফোলেট এবং পটাশিয়াম। এসব উপাদান শরীরের প্রদাহ দূর করতে কাজ করে। তাই সাইট্রাসজাতীয় ফল খেতে হবে নিয়মিত। এতে দূরে থাকা যাবে স্ট্রোক থেকে।

মাছ
মাছ বাঙালির অন্যতম প্রিয় খাবার। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এটি প্রদাহ কমানোর পাশাপাশি মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে। তাই স্ট্রোকের হাত থেকে বাঁচতে খাবারের তালিকায় রাখুন নানা পদের মাছ।

রকমারি শাক

গ্রামাঞ্চল ছাড়িয়ে এখন শহরাঞ্চেলরও বিভিন্ন স্থানে মানুষ শাক চাষ করছে । স্ট্রোক থেকে রক্ষা পেতে চাইলে আপনাকে বেশি বেশি শাক খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ শাকে থাকা নাইট্রেট শরীরে পৌঁছানোর পর তা নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই উপাদান সাহায্য করে স্বাভাবিক রক্ত চলাচল ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে। তাই শাক খেলে স্ট্রোকের মতো মরণঘাতি অসুখ থেকে রক্ষা পাওয়া সহজ হয়।

আখরোট

উপকারী একটি বাদাম আখরোট। অনেকটা মস্তিষ্কের গঠনের মতো দেখতে এই বাদাম আমাদের মস্তিষ্কের জন্যও সমান উপকারী। এতে থাকে আলফা লিনোলেনিক অ্যাসিড। এই উপাদান প্রদাহ কমায়, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ব্লাড প্রেসার কমায়। যে কারণে আখরোট খেলে কমে স্ট্রোকের ঝুঁকি। এই বাদামে আরও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে কাজ করে এই উপাদান। ফলে স্ট্রোকসহ আরও অনেক রোগ থেকে দূরে থাকা যায়।

দই

উপকারী এই খাবারে থাকে ক্যালশিয়াম, পটাশিয়াম এবং প্রোবায়োটিকস। তাই প্রতিদিন দই খেলে মিলবে নানা উপকারিতা।  বাঁচতে পারবেন স্ট্রোক থেকও। তবে এক্ষেত্রে ট্ক দই হওয়া বাঞ্ছনীয়।

এসি // আতারা

শেয়ার করুন