২৩ নভেম্বর ২০২৩


নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ের পথে ইসলাম-বিরোধী নেতা

ইসলাম-বিরোধী নেতা গার্ট উইল্ডার্স

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে জয়ের পথে রয়েছেন ইসলাম-বিরোধী নেতা গার্ট উইল্ডার্স।নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে অনেক এগিয়ে আছে তার দল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জানিয়েছে, বুথফেরত ফলাফল থেকে জানা গেছে, গার্ট উইল্ডার্সের দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ২৫ বছর সংসদে থাকার পর উইল্ডার্সের দল ফ্রিডম পার্টি (পিভিভি) এবারের নির্বাচনে ৩৫টি আসনে জয় পেতে যাচ্ছে।


বুথফেরত ফলাফলে জয়ের আভাস পাওয়ার পর উইল্ডার্স ঘোষণা দিয়েছেন, নেদারল্যান্ডসে তারাই এখন সরকার প্রতিষ্ঠা করবেন।

এদিকে বিবিসি বলছে,যদি তিনি সরকার প্রতিষ্ঠা করতে সমর্থ হন তাহলে এটি নেদারল্যান্ডসের রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দেবে। তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে অন্য দলগুলোর সঙ্গে জোট বাধতে হবে। কিন্তু উগ্রপন্থি উইল্ডার্সের সঙ্গে অন্যরা জোট বাধবে কিনা সেটিই এখন দেখার বিষয়। ইতোমধ্যেই সংসদের অপর দুটি বড় দল জানিয়ে দিয়েছে, তারা তার সঙ্গে সরকার গঠনে যোগ দেবে না।

এবারের নির্বাচনে ফ্রানস টিমারমানসের নেতৃত্বাধীন জোট দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি আসন পাবে। আর এ জোটটি পরিষ্কারভাবে উইল্ডার্সের সঙ্গে হাত মেলাবে না। ফলে উইল্ডার্সকে অপর দুটি বড় দলের সমর্থন পেতে হবে।

এএস // আতারা

শেয়ার করুন