৪ নভেম্বর ২০১৯


সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রীর ছেলের মামলা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাজার উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা ঘটনায় মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রীর ছেলে মাসুক মিয়া। এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের প্রথম স্ত্রী আছিয়া বেগম (৬০) ও ছেলে মিলন মিয়াকে (২২) গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার রাতে দোয়ারাবাজার থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন তিনি।

এর আগে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা বারিককে হত্যা করেন তার স্ত্রী। রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দোয়ারাবাজার থানা ওসি আবুল হাশেম বলেন, এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে থানায় একটি হত্যা মামলা করেছেন। আব্দুল বারিকের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন