২১ ফেব্রুয়ারি ২০২১


শ্রদ্ধার নামে এ কেমন অশ্রদ্ধা?

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে শহীদদের স্মরণে সিলেট জেলা জাতীয়পার্টির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় বালাগঞ্জ উপজেলা জাপা’র সভাপতি মো. আব্দুর রহিম ও তাঁর দলীয় নেতাকর্মীরা জুতা পায়ে শহীদ বেদিতে উঠেছেন।

রোববার সকাল ১০টায় বালাগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জুতা পায়ে ওঠার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মাঝে তীব্র সমালোচনার ঝড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে শহীদদের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত উপজেলা জাপা’র সভাপতি মো. আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত ও দুঃখ প্রকাশ করে বলেছেন, আমরা ভুলবশত: জুতা পায়ে শহীদ মিনারে উঠেছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মালেকুল ইসলাম সাংবাদিকের বলেন, জুতা পায়ে শহীদ বেদিতে উঠে শহিদদের প্রতি অবমাননা, দুঃখজনক ঘটনা।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, সকল নেতাকর্মীরা জুতা নিয়ে শহীদ মিনারে উঠেছে! সত্যি বিষয়টি দুঃখ জনক। প্রশাসনিক ভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়াও পরিচয় প্রকাশে অনিচ্ছুক অনেকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন