১৩ আগস্ট ২০২৩
শাহ্ মাশুক নাঈম. দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমার ইউনিয়নের রাবাড্যামে কৃষকদের উপর ইজারাদারের দেয়া মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে রাবারড্যামে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষক লীগ নেতা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার জামাল উদ্দীন, হাছনআলী, কৃষক আব্দুল আউয়াল, শামসুল হক, বিনয় বোষণ পুরকায়স্থ, আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন,আকুল মিয়া, আফিজ আলী,মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী, হানিফ আলী, আলতাব আলী, আরব আলী, জামাল উদ্দীন, কামাল মিয়া, মৈদর আলী, আইনূল হক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিলম্ভে কৃষকের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে।