১৬ জুলাই ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগ ও একটি স্বেচ্ছাসেবী দলের সহযোগিতায় ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়। সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে এবং ডিমগুলোকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ডিমগুলোকে ফুটিয়ে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।