৮ আগস্ট ২০২৩


কোম্পানীগঞ্জে ১০৩ বস্তা ভারতীয় চিনি আটক

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে ১০৩ বস্তা ভারতীয় চিনিসহ একটি নৌকা আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার সময় উত্তর রণিখাই ইউনিয়নের দুলাইন বিলের পশ্চিম পাড় থেকে এই নৌকাসহ চিনি আটক করেন এস আই জনার্দন তালুকদারসহ সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, ১০৩ বস্তা ভারতীয় চিনি আটক ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন