৬ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটে প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল পথসভা বা ঘরোয়া সভা ছাড়া কোনো সভা করতে পারবে না। আর ঘরোয়া সভা আয়োজনের ক্ষেত্রে সভার ২৪ ঘণ্টা পূর্বে পুলিশকে জানাতে হবে। দেশের ৫ সিটিতে আসন্ন নির্বাচন নিয়ে এমন নির্দেশনা জারি করেছে সনির্বাচন কমিশন। এই বিষয়টি প্রার্থীদের জানাতে সম্প্রতি সকল রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না।
পথসভা ও ঘরোয়া সভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ (চব্বিশ) ঘণ্টা আগে তার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
এছাড়া জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এইরূপ কোনো সড়কে পথসভা বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করা যাবে না। প্রতিপক্ষের পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা তাতে বাধা দেওয়া বা কোনো গোলযোগ সৃষ্টি করা যাবে না।
উল্রেখ্য, সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পিত্তর শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট ২১ জুন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনেভোটের প্রচার চালানো যাবে ২ জুন থেকে।উল্লেখ্য, সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পিত্তর শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট ২১ জুন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনেভোটের প্রচার চালানো যাবে ২ জুন থেকে। এবারের নির্বাচনে মোট ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন ভোটার ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।