৮ আগস্ট ২০২৩
কোম্পানীগঞ্জ সংবাদদাতা : কোম্পানীগঞ্জের ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পুর্ব পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিগত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভারতীয় কোন খাসিয়া নাগরিক হতে পারে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জগুচ্ছগ্রামের পুর্ব পাশে একটি লাশ ভাসতে দেখতে পায়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভারত থেকে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। ছবির সাথে দেখতে অনেকটা মিল রয়েছে। লাশ সনাক্ত করতে পরিবারকে কাছে হস্তান্তর করা হবে।