৭ আগস্ট ২০২৩


নগরে ভারতীয় চিনির চালান জব্দ : আটক ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে আসা চিনির অবৈধ চালান আটক করেছে আর্মড ব্যাটেলিয়ন পুলিশ। সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে একটি পিকআপসহ এগুলো আটক করা হয়।

পিকআপ থেকে ৫০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসময় ২ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে এমরান হোসেন ও জমশেদ আলীর ছেলে মো. জাবের আহমেদ।

এ ঘটনায় এস আই মো. নুরুল হুদা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

৭ এপিবিএন-এর মিডিয়া উইংয়ের সদস্য এএসআই পাবেল জানান, দীর্ঘদিন থেকে একটি চোরাচালানী চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসছে। এমন খবর পেয়ে আর্মড পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে চালানটি আটক করে।

শেয়ার করুন