১২ জুলাই ২০২৩


কোম্পানীগঞ্জে নৌকাডুবি : নিখোঁজ ১

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে নৌকা ডুবে ফরিদ মিয়া (৪৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি পেশায় পাথর শ্রমিক।

জানা যায়, বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম হতে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকা দিয়ে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকা ডুবে যায়। এ ঘটনায় ৪৪জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নিখোঁজের সন্ধান চালানো হচ্ছে।

শেয়ার করুন