১৯ মার্চ ২০১৮


জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আর নেই

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল্লাহ (৭৫) আর নেই। সোমবার বিকেল ৩টা ২২ মিনিটের সময় ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিরকুমার মো. আবদুল্লাহ ১৯৯৬ সাল থেকে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি জৈন্তা ১৭ পরগণা সালিশ কমিটির বিশিষ্ট মুরব্বী।

উপজেলার হরিপুরের বাসিন্দা মো. আবদুল্লাহ জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৮ বছর ফতেহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এদিকে, প্রবীণ রাজনীতিবীদ মো. আবদুল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। তিনি মো. আবদুল্লাহর রূহের মাগফেরাত কামনা করেন।

এক শোকবার্তায় তিনি বলেন, মো. আবদুল্লাহ একজন দেশপ্রেমিক ও নি:স্বার্থ, পরোপকারী রাজনীতিবীদ ছিলেন। তার মৃত্যুতে জৈন্তাপুর তথা সিলেটের মানুষ একজন ন্যায় বিচারক ও প্রজ্ঞাবান রাজনীতিবীদকে হারালো। তার মৃত্যুতে যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণীয় নয়।

(আজকের সিলেট/১৯ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন